শঙ্কা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার ভাঙা তরীর ছেঁড়া পাল
সে যে চলে না আর উজানে ... ,
ভাসি অথৈ জলে ধরি শত কাল ,
ভেসে যাই অতলের পানে ।


হাল ধরি তাল বুঝে রহি অকাজে
শঙ্কার মন্দিরা ওঠে বেজে ...,
দোলে তরী অথৈয়ে ঊর্মির ভাঁজে,
হাহাকার আসে যেন সেজে ।

কূলাশার ভাবনা'টা হয় যে বিলীন
ঈশানের কালো মেঘ হেরি ...,
মহাসেনের খেয়ালে হই যে মলিন ,
হয়তোবা আর নেই দেরী ।

তারা জ্বলে দূরাকাশে মিটমিট করে
জ্যোতি নাহি পৌঁছে পথে ...,
নামিল নিশি যে আঁধারের পথ ধরে,
মন রহে ঊষারের ব্রতে ।

আশা রহে এই বুকে কূলে পুঁছবার
ঠেলে ঠেলে জমাট প্রতিকূল ...,
হয়তোবা চলে যাবো পারি না বুঝবার
আসার আগেই ওই অনুকূল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026