কোন নেশার ভণ্ডামি
- বেঞ্জিন বেঞ্জয়েট

মানুষের কাজ অমানুষে করে
মানুষ করেনা ক্ষমা ... ,
এই মানুষের এই দুনিয়া ভরে
চলিছে পথ পরিক্রমা ।


আমি পাপী তুমি পুণ্যবান
তোমার দয়ার সীমায় ...,
দখল করিছে বড় শয়তান
বাঁধ দিয়েছে মায়ায় ।

আমার পাপে আমি হে দোষী
তুমি দোষাবার কে ... ?
তুমি যদি আমায় দাও হে ঘুষি
বিচারক বলি কেন তাঁকে ?

তুমি যদি ভাবো তুমি বিচারক
নাও না কেন জীবনের ভার ...?
এতে কেন তুমি রহ অপারক ?
সংজ্ঞা হারাও মানবতার ?

বিচার কিছু রয়েছে ভবে ...
সাময়িক শাস্তি প্রদান ...,
এক পাপেতে জীবন সারা হবে
তবু পাবো না কি পরিত্রাণ ?

এ যে বিচারের নামে প্রহসন
অন্যায় দণ্ড অবিচার ...,
এ যে নয় মানুষের আত্মা মন
কোন ভণ্ডামি নেশার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026