রতিভ্রষ্টা
- বেঞ্জিন বেঞ্জয়েট

অজানা পথ নিরুদ্দেশ যাত্রা তবু নাহি থামা ,
চলেছি বিনোদনে আনমনে মুখে সারেগামা ।
প্যাঁপোঁ ধ্বনি দিবস রজনী দিলখোলা হাসিতে ,
যাহা চাহে মন করি সর্বক্ষণ রঙেরঙে ভাসিতে ।
মনের গতিই আপনা গতি ,
রহে না সতীতে তাই মতি ।
তাথৈ তাথৈ ফুল হেরি ভ্রমর হই বসুন্ধরা বাগে ,
গুঞ্জন তুলি কণ্ঠ ফুলি থাকিনা উচ্চাঙ্গের রাগে ।
মধুপের নেশা হয়েছে পেশা সমীরে ভেসে ভেসে ,
ফুলেরে শুনাই গীত প্রেম সঙ্গীত আউলিয়া বেশে ।
মনের নীরব আশা রতিভ্রষ্টা ,
অন্তরে নাহি, আছে মুখে স্রষ্টা ।
মুখে ভাঙি বেদ অন্তরে আনি প্রেত মধুপ আশে ,
চলেছি সারাবেলা করি এমন খেলা বারোমাসে ।
দিন চলে যায় রঙের হাওয়ায় ফিরে না কভু আর ,
পাইনি অবকাশ অসুরের দাস খানিক'টা থামার ।
ফিরে দেখার কর্নিয়া মূল ,
আপনি যে গড়িয়াছি ভুল ।
তবু শেষ বেলায় আসি ফুরে যায় হাসি... বিবিধে ,
হাজার রঙা মধু আঘাত হানে শুধু হৃদয়ে বিঁধে ।
যবে সকলি অবশ বিবশ ক্রিয়া প্রতিক্রিয়া হীন ,
ব্যাথিত বেশে চলে যেতে হয় শেষে বাঁধিয়া মলিন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026