গাঁয়ের স্মৃতির সুর-
- মোমেন চৌধুরী
শৈশবের সেই সোনালী দিন,
গ্রামের পথের মাটির গন্ধ।
আমার মন আজও হারায়,
স্মৃতির মাঝে খুঁজে ছন্দ।
আমের বনে কোকিল ডাকে,
শাখায় শাখায় বাজে গান।
বসন্ত হাওয়ায় ভাসত মন,
সেই দিনগুলো বড়ই আপন।
আজ শহরের কোলাহলে ভরা,
কলের গাড়ির ঠাসা রাস্তা।
পোড়া মাটির দেয়ালে বন্দী,
হারিয়েছি মনের আকাশটা।
মায়ের আঁচল, বাবার স্নেহ,
সেই উঠোনে চাঁদের আলো।
সব ফেলে আজ দূর শহরে,
জীবনটা কেন হলো কালো?
তোমার মতো সঙ্গী যদি,
আমার পাশে থাকতো সারা।
এই শহুরে জীবনের মাঝে,
ভালবাসায় ভরতো পাড়া।
এসো, চলো ফিরে যাই,
সেই গাঁয়ের মাটির ঘরে।
তোমার হাত ধরা সঙ্গী হয়ে,
মনের সুখে বাঁচি পড়ে।
১৪-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।