হয়নি পাওয়া প্রতিদান
- বেঞ্জিন বেঞ্জয়েট

জন্ম হয়েছিল সবুজ ঘাসে ,
বদন ছিল রক্তে মাখা ...,
স্বপন ছিল দৃঢ় উচ্ছ্বাসে ,
বুকে ছিল মানচিত্র আঁকা ।


লগণ ছিল কুয়াশার ভোর ,
ছিল ঘেরা ঘোর অমানিশা ...,
দেখবো আলো খুলিয়া দোর,
হয়নি পাওয়া আর দিশা ।

হীন ছিল জননী আমার ,
অন্ন খোঁজে সে দিশেহারা ...,
হয়নি সময় একটু থামার ,
তবু ছিল সে সর্বহারা ।

সহিছি ঘরে একাকী আমি ,
শিয়ালের থাবা টানাহেঁচড়া ...,
ঘর থেকে বাবা বাহিরে নামি
ঘরে তার আর হয়নি ফেরা ।

জীবনের দাম ছিল চারআনা ,
বাতাসের দামে ছিল মান ...,
ছিল ত্যাগের মহিমা ষোলআনা
হয়নি পাওয়া তার প্রতিদান ।

সব হারিয়ে চলেছি ভেসে ,
নেই কেহ কূলে নিবে টানি ...,
হায়েনার দল চলেছে হেসে ,
যেন তারা সুযোগ-সন্ধানী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026