ঠিকানাহীন
- বেঞ্জিন বেঞ্জয়েট

মানবতার একটা খুঁটি গেঁড়েছিলাম
তেতাল্লিশ বছর আগে ... ,
সবার কাছেই হাত দুটো বেড়েছিলাম
ফিরে দিয়েছিল অনুরাগে ।


সততার সিমেন্টে যে পাথর ছিল না
ছিল কিছু মোহ মাখা বালি ,
নিশ্চয়তা তার কেউ তো দিলো না
পেয়েছিলাম হাত দুটো খালি ।

ভঙ্গুরের বুনিয়াদ সেই আদি কাল হতে
সঙ্গী হয়ে মিশে ছিল ঘুণপোকা ,
অসাড় দেহ সমীরে প্রবাহিত কোনমতে
খেয়ে খেয়ে বুনিয়াদী ধোঁকা ।

নিঃস্বার্থের রড ছিল অসম্পৃক্ত ভেজালে
গিরগিটী পেয়েছিল সুযোগ ,
ভিত্তি প্রস্তর আজ ভঙ্গুরের বেড়াজালে ,
সার তার প্রাণীকুলের ভোগ ।

আজ তাই দোলে সে বাতাসের অণুতে
আপন অস্তিত্ব ঠিকানাহীন ,
অচিরেই ঢলে পড়বে তৃণমূলের তনূতে ,
বাকী আছে হয়তো আর কটা দিন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026