সাম্যবাদীতা
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমার জন্য কিছু ক্ষমতা বরাদ্দ করা হোক ,
আমি সব মানুষের জন্য কিছু করে যেতে চাই ।
হীনের খাদ্যাবাসের স্থায়ী একটা নিরাপত্তা চাই ।
আকাশ পাতাল ব্যবধান আমাকে খুবলে খাচ্ছে ।
আমাকে ব্যতিক্রম একটা ক্ষমতা দেওয়া হোক
আমি লোভ হিংসা ঘৃণা ক্রোধ সবকিছুকে ...
দুনিয়ার বুক থেকে চির বিদায় দিতে চাই ।
বসতির একটা সমতা করতে পারলেই খুশী হতুম ।
হয় সবাই নীচ তলার বাসিন্দা অথবা সবাই দোতলার ।
অথবা সবাই আরশের বাসিন্দা হোক ।
চাই সমতার একটা ফায়সালা ।
সবাই একটা চেইনে একই অবস্থায় থাক ।
লাল নীল কষ্টের দুনিয়াজোরা জাল আমাকে বিষণ্ণ করে ।
সাত সকালে কাক পক্ষীর খাঁ ধ্বনি আমাকে বিষণ্ণ করে ।
উড়ে যাওয়া শকুনের রক্ত চোখ আমাকে বিষণ্ণ করে ।
কুকুরের অর্ধহাত লম্বা লালা ঝরা জিহ্বা আমাকে বিষণ্ণ করে ।
মধ্য রাতে শিয়ালের হুক্কাহুয়া আমাকে বিষণ্ণ করে ।
ডাহুকের গলা ভাঙা বিরহের সুর আমাকে বিষণ্ণ করে ।
জোনাকির বিফল আলো জ্বলা-নিভা আমাকে বিষণ্ণ করে ।
হুতোমের ক্যাঁচক্যাঁচানি আমাকে বিষণ্ণ করে ।
হরিণীর কাতর ভয়ের জীবন আমাকে বিষণ্ণ করে ।
সিঙ্গা আর ব্যাঘ্রের সদম্ভের গর্জন আমাকে বিষণ্ণ করে ।
বানর হনূমানের উলু ধ্বনি আমাকে বিষণ্ণ করে ।
সর্পের ছোবল আমাকে বিষণ্ণ করে ।
আমি চাই সবাই সবুজ তৃণের গালিচাতে সুখ নিদ্রা দিক ।
প্রকৃতির নির্মল সমীরে প্রাণ খোলা একটা নিঃশ্বাস নিক ।
আমি চাই সবাই তারকা হয়ে জ্বলুক তবে ধ্রুবতারা নয় ।
আমি চাই সবার সমান তালেই হোক সুখের জয় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।