লীলার সম্ভাষণ
- বেঞ্জিন বেঞ্জয়েট
যদি প্রেম ভাবো তবে তুলে রাখো বাক্সে বন্দী করে ,
সে প্রেমের তরে ললাট অনলে জ্বলে যাবে যে পুড়ে ।
তার'চে ভেবে নাও অগ্নিশিখা ,
ফিরে পাবে যে কপালের লিখা ...
বুনিয়াদ সূত্রে ...
কামনার ঢেঁকুর মিশে থাকে সকলের রক্ত গোত্রে ।
যদি হৃদয়ের আকুতি ভাবো তবে দাও চুলা চাপা ,
ফুঁয়ের বাতাসে যার অন্তর দেখেছি দ্রুততর কাঁপা ।
মিলনের বাসনা সম্পদের ভিতে ,
জোড়া দেয় হররোজ মাপন ফিতে ...
শিয়াল-চোখে... ...
প্রেম নামে তৃপ্তির কামনা লেপ্টে রাখে যে বুকে ।
যদি একান্ত আপনজন ভাবো, তৃপ্তি দিও নিষাদে ,
বুক পকেটের তলি ফাঁকায় যদি রহে সে বিষাদে ;
ভোজন লীলার সম্ভাষণে ,
তৃপ্তি দিও তাহার মনে ... ...
একান্ত নির্জনে ...
কবর দিও সে অচল প্রেমের নীরব সঙ্গোপনে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।