ছেড়ে দিলে
- বেঞ্জিন বেঞ্জয়েট

বৃক্ষ কাটি কাষ্ঠ দিয়ে বানাইলাম এক মানব ,
ঠেলায় ঠেলায় চালাই তাকে লাগে যেন দানব ।
কইলে কথা তাহার সনে ,
কি যে আছে তাহার মনে ,
চুপটি করে থাকে ...
ছেড়ে দিলে উপুড় হয়ে বিধাতাকে যেন ডাকে ।


মানুষ ভাবি মনের কথা যতই খুলে বলি তারে,
তেড়া ঘাড়ের মানুষ সে সোজা হতে না পারে ।
যতই করি না ঠেলাঠেলি ,
ফিরে চায় না আঁখি মেলি ,
কান দুটো তার খাঁড়া ...
ছেড়ে দিলে উপুড় হয়ে দেয় না কোন সাড়া ।

দুঃখ কষ্টে নয়ন ঝরে দেখেনা সে নয়ন তুলে ,
যতই বলি হৃদয় খুলে থাকে যেন আমায় ভুলে ।
যতই বলি লাগে না গায়ে ,
আমার কথা উড়ছে বায়ে ,
অনড় থাকে সে ঘায় ...
ছেড়ে দিলে উপুড় হয়ে চুপটি করে সে ঘুমায় ।

কাষ্ঠের মানুষ কাষ্ঠের অন্তর হয় না যে দূতি ,
এতকাল পর জানতে পারি থাকেনা অনুভূতি ।
তাই তো হেরি শত ঠেলায় ,
কষ্ট জ্বালায় আঁখি না মেলায় ,
নির্জীব তার ধরা ...
ছেড়ে দিলে উপুড় হয়ে করে না আর নড়াচড়া ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026