বন্দরাশা
- বেঞ্জিন বেঞ্জয়েট

উত্তাল মস্তক বেসামালে থাকি নেমে আসে শর্বরী ,
সারাজীবন শুধু ভুল বন্দরে ভিড়ালাম জীবন তরী ।
উত্তাল ঢেউয়ে কত হামাগুড়ি কত'না সফেন ঠেলে ,
আশাহত হই নিরাশের জালে ভুল বন্দর যবে মিলে ।
জল দৈত্যের হানা শত সয়ে তিল তিল আনি টানি ,
যতবার আনি ততবার কেবল ঝরেছে নয়নের পানি ।
শত ঝড় বাদল করেছি কতল এ বুকে আশা বাঁধি ,
আশার পূর্ণতা পাইনি কভু কেটেছে যুগান্তর কাঁদি ।
নিরাশ বুকে যতবার আমি নব্য বন্দরের করি সন্ধান ,
ততবার আমার মিলেছে শুধু ভুল বন্দর ভুল স্থান ।
মিলেছে যেথা হেরিছি সেথা অধমের উম্মাদনা লীলা ,
কোমল হৃদয় জারণ বিজারণে হয়েছে জমাট শিলা ।
কেঁদেছে হৃদয় সাতকাহনে ব্যাথাতুরে জারে জারে ,
আমার বেদনায় আকাশ ভরে কেহ না বুঝিতে পারে ।
জয় আমার ডুকরে কাঁদে পরাজয়ের হীনগ্লানি মাখি ,
শুধাবার মানব কাউকে হেরিনা গর্জনে ডাকি ডাকি ।
আশাতীত প্রাণে তবু চেয়ে থাকি যদিবা আসে কেউ ,
বালির প্রহসন আস্তরে মিলে যাবে সব বেদনার ঢেউ ।
অতুল আশা জাগানিয়া হয় ভ্রান্তি মাখা হৃদয় অন্দরে ,
অচিরেই যেন পৌঁছে যাই মম সঠিক নয়া বন্দরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026