জানে না ওরা
- বেঞ্জিন বেঞ্জয়েট
লেনা'তে এগিয়ে একধাপ, দেনা'তে পিছে ,
আড়ালে দেখেছি মানব বলে যায় শুধু মিছে ।
মুখে মুখে বলে যায় শুধু আকাশছোঁয়া বাণী ,
কর্মের তরে ডাকিলে দেখেছি কলিজাতে থাকেনা পানি ।
কত গুছানো কথার মাদুর যেন নকশীকাঁথা ,
আকাশ পানে বিছিয়ে দেয় যেন উদার গাঁথা ।
ডাকিলে কাজে ধাপে ধাপে সে গিয়েছে হারি ,
আড়ালে থাকি বোল ছড়ায় শুধু মনে লাগা কথার সারি ।
জানে না ওরা শিখিয়ে দিলে পাখিও কথা বলে ,
জানে না যে শেখালে পশুকে মানবাবিকল চলে ।
জানে কেবল বলিলেই কথা মানুষ হওয়া যায় ,
তাই তো শুধু দেখে যাই আমি কর্মহীনে কথা বার্তায় ।
মানুষের খাতায় নিজে ওরা নাম লিখে এলো ,
হাম বড়া কথাটি ওরা আকাশে টাঙিয়ে দিলো ।
কর্মটা ভুলে গিয়ে বচনের রস শুধু খুঁজে গেলো ,
আজও হয়নি জানা বেঁচে থাকার অর্থটা কিবা সে পেলো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।