মানবতার সুর
- মোমেন চৌধুরী
হিন্দু-মুসলিম দুটি শাখা, এক বৃক্ষের মূল,
ভিন্ন সুরে বাজে গান, তবু একসাথে ফুল।
একই সূর্য জাগায় আলো, একই চাঁদ দেয় শীতলতা,
একই আকাশে মেলে ডানা, শান্তির বারতা।
গঙ্গা-যমুনা বহে পথে, স্নিগ্ধ জলের ধারা,
তাদের কূলে জন্মায় আশা, মুছে দুঃখের ভারা।
কদম আর বকুলফুলে একই মাটির ঘ্রাণ,
পৃথিবীর বুকেই মিলে যায়, শান্তির অমর গান।
বুলবুল-কোকিল ডাক দিয়ে যায়,
একই বৃক্ষে বসে সুর সাজায়।
ভিন্ন রঙে ফুটে ফুল, তবু এক সুবাস,
ভিন্ন ধর্ম, এক মানবতা—সেইতো আশার বাস।
মায়ের চোখে অশ্রু ঝরে, সুখ-দুঃখের নদী,
তবু সন্তান চির আপন, হৃদয়ের গীতি।
ভাইয়ের হাতে রাখি বাঁধি, মিলনের উৎসবে,
তোমার হাত ধরবো আমি, চলবো প্রেমের ভবে।
খেলার মাঠে পিঠোপিঠি, শৈশবের মধুরতা,
মাটির গন্ধে মিলে যায় প্রাণ, নেই কোনো বিভাজনতা।
ধর্ম শুধু এক আভাস, মনই আসল সত্য,
প্রেমের আলোয় ফুঁটে ওঠে মানবতার মত্য।
পৃথিবী এক মায়ের কোল, সবার জন্য খোলা,
ভাগ না করি ভালোবাসা, করবো কেবল দোলা।
গোলাপ-বেলি হাতে নিয়ে সাজাই ভালোবাসা,
তোমার পাশে দাঁড়িয়ে আমি ছড়াই শান্তির ভাষা।
আল্লাহ, ঈশ্বর, ভগবান—নাম শুধু পথ,
সবাই খুঁজে এক স্রষ্টা, মুছে দুঃখের শোক।
একই আলো, একই বাতাস, এক প্রাণের ছোঁয়া,
তবু কেন বিভেদ করি, কেন আনি ভয়।
মানবতা আগে, ধর্ম পরে, এটুকু জানি,
ভালোবাসা ছাড়া কিছুই নয়, এইতো চির গুণবান।
তুমি আমি, আমরা সবাই, এক প্রাণের সন্তান,
একতার সুরে ভাসাই জীবন, তুলি শান্তির গান।
১৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।