অসম বিপরীত
- বেঞ্জিন বেঞ্জয়েট
যাহার জাগার কথা সে তো জাগে নি
যাহার ভাগার কথা সে তো ভাগে নি ।
যাহার অনবদ্য থাকার কথা সে বিদায়িত ,
যাহার চলমান থাকার কথা সে শায়িত ।
যাহার নিদ্রায় থাকার কথা সে অনিদ্রিত ,
যাহার সততায় থাকার কথা সে বিক্রিত ।
যাহার সত্যবাদীর কথা সে ভণ্ড মিথ্যুক ,
যাহার সুখে থাকার কথা সে পায়নি সুখ ।
যাহার নিশ্চুপ থাকার কথা সে বাক রেশে,
যাহার কথা বলার দরকার সে বোবাবেশে ।
যাহার হাসিমুখে থাকার কথা সে কাঁদে ,
যাহার কাঁদার কথা সে হাসে সেধে সেধে ।
অবাক পৃথিবী ! শতক বিচিত্র শুধু এলো গেলো ,
তোমার কোলে এসে শুধু হেরিলাম এলোমেলো ।
কালে কালে যারা পদাঘাত পেলো ,
তাহার নিভৃতে কেউ দেখল না আলো ।
কালে কালে যারা প্রাসাদে রাজভোগে বিলাসিত ,
দেখল না তার ভোগে ছিল কিনা হারাম মিশ্রিত ।
যাহার পদে পদে কড়ি আর কড়ি ,
তারা পায়নি সুখ জগত ঘুরি ঘুরি ।
যাহার পদে পদে কেবল অভাব অনটন জর্জরিত ,
তাহার দেখেছি নৈতিকতা হয় না কভু কলুষিত ।
যাহার পদে পদে কেবলই অভাব ,
অটল দেখেছি তাহার সৎ স্বভাব ।
এখানেই অবাকিত সব যে লাগে অসম বিপরীত ,
তায় ধরার মাঝে কোনকালেও হয় নি থাকা প্রীত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।