তবুও বলে খুব ভাল
- বেঞ্জিন বেঞ্জয়েট
তবুও বলে ওরা খুব ভালো আছে ,
জলের জোয়ারে চারিদিক থৈ থৈ ,
জলের উপরে ভেসে চলে টইটই...
মস্তকের পরে রয়েছে টুঁই আর খুঁটি ,
জল ছুঁয়েছে জনসাধারণের টুঁটি ...
সর্প তাড়ায় বারেবার ফিরে চায় পাছে ...
তবুও বলে ওরা খুব ভালো আছে ।
শত হাঙ্গরের তাড়া খেয়ে খেয়ে ,
শত নাভিশ্বাস উঠেছে ধেয়ে ...।
কুমীরে আসি অর্ধ ধড় গিলে ,
মস্তকে ঠায় নেয় শকুন চিলে ।
নয়নে ভুল্কি লাগায় ক্ষুদ্র খলশে মাছে ,
তবুও বলে ওরা খুব ভালো আছে ।
জোটে না ক্ষুধার্ত মুখে খানাপিনা ...,
বেঁচে রহে খেয়ে ওই কচুরিপানা ।
আপনার সব গিলে খায় শ্বাপদ ,
আপনার নাই জীবনের নিরাপদ ।
আপনার জীবন ঝুলে রহে কচুরি গাছে ,
তবুও বলে ওরা খুব ভালো আছে ।
জাগতিক জগতের লীলায় তারা ,
স্বার্থ হাছিলে মশগুল - দিশেহারা ।
সাধারণের ত্রাণ নাড়ীতে সংকর ,
নিভৃতে ভক্ষণ করিয়াছে সাজি তস্কর ।
প্রমাণ নাই তার কিছুই জনগণের কাছে ...
তাই তো বলে ওরা খুব ভালো আছে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।