বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন - ২০২৪ অধ্যায় তৃতীয়
- মোমেন চৌধুরী
আমি যুদ্ধ দেখিনি, গুলি শুনিনি,
গর্বের ছায়ায় বড় হতে চাইনি,
যুদ্ধের মাঠে ছিলাম নিরব,
কিন্তু অধিকার চেয়ে, হৃদয়ে বাঁধা আছে এক যন্ত্রণার ঝিলিক।
স্বাধীনতার গাথা শুনেছি কেবল,
নিরীহ মুখে যুদ্ধের গল্প,
৫৩ বছরের পরিক্রমায়,
আজও আমি নিঃশব্দ, তবে জেগে রয়েছি ভেতর।
নবীন জীবনে আমি দেখিনি ৫২,
শহীদ বরকতের গড়া অগ্নি ছুঁয়ে,
তবে যুদ্ধে জয়ী হওয়া প্রতিটি মানুষ
আমার অন্তরে, তাদের নিঃশব্দ কষ্টে ধরা।
এখনো ভাসে চোখে সেই দিনগুলো,
যুদ্ধের রক্ত, শহীদের স্মৃতি,
কিন্তু আজও আমি পথ হারানো,
অধিকার চেয়ে, স্বাধীনতার শঙ্খধ্বনিতে দিকভ্রান্ত।
জঙ্গি, রাজাকার, মৌলবি শব্দে
ঢেকে যায় মানবিকতার চেহারা,
সমাজে যারা দাঁড়ায় প্রতিবাদী,
তাদেরই পাশে দাঁড়িয়ে, শুনে নিরব বিপ্লবী গান।
কিন্তু কথা বলার অধিকার নেই,
স্বাধীনতার বাতাসে গলিত চুপ থাকা,
মুক্তিযুদ্ধের পীঠে দাঁড়িয়ে,
এখনো আমি হেরে যাওয়া এক চুপকথা।
যতবার আমি দেশের কথা বলি,
তার মাঝে ছায়া ফেলে অন্যরা,
ক্ষমতার দখলে যাদের ঘর,
এখনো তারা চুপ, আমি তাদের কাছে রাজাকার।
এখনো আমি দাঁড়িয়ে, অধিকার চেয়ে,
যুদ্ধের আগুনে বাঁচতে চাই,
যারা ঘৃণায় ভরা, তাদের মাঝে,
আমি স্বাধীনতার চিরন্তন স্বপ্ন সপথ রক্ষা করতে চাই।
আমি যুদ্ধ দেখিনি, কিন্তু যুদ্ধের স্বর,
শোনা যায় মনে, ছুঁয়ে যায় আকাশ,
তবে একদিন—এ সমাজ, এই দেশ,
পাবে সত্য, পাবে শান্তি, পাবে অধিকার।
১৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।