চলছি দেখে কানামাছি
- বেঞ্জিন বেঞ্জয়েট
জাতীয় হাসপাতাল নৈতিকতার আকাল
রাজনীতির ছোবলে ...,
দল ভেদে চিকিৎসা, ভিন'দলের কুৎসা
আমরা তার কবলে ।
দুই বেডে দুই রোগী ব্যারামে ভুক্ত ভোগী
চায় গো পরিত্রাণ ...,
ডাক্তারে শুধায়... কোন দলের তোরা ভায়
পরে'ই বাঁচাই জান ।
বয়স্ক এক চাচা , বোধ করিল সে বাঁচা
ইসলামের দলে যাবে ,
বোধ আসিল দিলে ... আল্লাহ্র নাম নিলে
উত্তম সেবা পাবে ।
নাম'টি নিলো যবে ... উল্টে গেলো ভবে
রেগে লাল ডাক্তার ...,
দিলো গালি আচ্ছা ... রাজাকারের বাচ্চা
তুই রাজাকার তুই রাজাকার ।
হইলো না চিকিৎসা তার, রহিল সে অনাহার
থাকিল সেবা বিহীন ...,
দু'চার দিন পরে ... শত ডিগ্রী ওভার জ্বরে
ফুরিয়ে গেলো বাঁচার দিন ।
এই দেশটি আমার দেশ রাজনীতিতে সব শেষ
লজ্জায় মরি বাঁচি ...,
অভাব নৈতিকতার , কবর মানবতার
চলছি দেখে কানামাছি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।