শব্দের পথে
- মোমেন চৌধুরী

আমি পাঠক, শব্দের প্রেমিক,
পৃষ্ঠায় খুঁজে পাই জীবনের সংগীত।
ছন্দের সুরে জাগে মনের আকাশ,
প্রত্যেক শব্দে দেখি এক নব আশ্বাস।

গল্পের ভাঁজে খুলে যায় স্বপ্ন,
ছড়ার ছন্দে বাঁধা মধুর চুম্বন।
শব্দেরা মেলে দেয় রঙিন ডানা,
তারা তো জানে আমার অন্তর গাঁথা।

শব্দের তরী বয়ে নেয় দূর,
উপমা-পাড়ে দাঁড়ায় সুর।
ভাবনার নদী ভাসে মনে,
প্রেমের ঢেউ ছোঁয়ে প্রাণে।

কবিরা যখন জাদুকর সাজে,
শব্দের আলো জ্বলে হৃদয় মাঝে।
আমি বসে থাকি তাদের পথ চেয়ে,
মুগ্ধ মনে শব্দের ফুল পেয়ে।

তবু কোথাও, এক গোপন তৃষ্ণা,
শব্দের ঘ্রাণে মেটেনি বিষন্ন বাসনা।
আমি কি পারি কবির পথ ধরি?
তাদের মতো মণিমুক্তা গড়ি?

আমি শব্দ চাই, চাই ভাষার জাদু,
চাই কলমে আঁকতে নীলচে কাব্য।
আমার অন্তর হতে ঝরে পরুক,
একটি পঙক্তি, যেখানে প্রাণ নাচুক।

পাঠক নই, হতে চাই কবি,
শব্দের খেলায় আনব নব নব ধারা।
আমার কলমে উঠুক ঝংকার,
গল্পে কবিতায় ফুটুক নতুন প্রহর।

তাই হে কবি, শিখাও আমায়,
তোমার ছন্দ, তোমার ভাষার ছায়া।
তোমার জাদুতে চাই জীবন গড়তে,
তোমার আশীর্বাদে শব্দের প্রেমে বাঁচতে।


১৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।