চলে যাবার আগে-১
- মোমেন চৌধুরী

চলে যাবার আগে কিছু রেখে যেতে চাই—
একটি আকাশ, যেখানে জমে থাকবে মেঘের স্তূপ।
সে আকাশে আঁকব আমি আমার শূন্যতার ছবি,
যে ছবি দেখে তুমি ইচ্ছে হলে ছুঁয়ে দিতে পারো,
বা কথার নীরব ঢেউ তুলে ভাসতে পারো একা।

বৃষ্টি রেখে যাব, যা ছুঁয়ে যাবে তোমার অদেখা কান্না,
শুধু ইচ্ছের ছোঁয়ায় খুলে যাবে তার দরজা।
লুকোচুরি খেলো না হয় স্মৃতির সাথে,
অর্থহীন সে খেলা, তবু আনন্দের ছোট্ট শিহরণ।


১৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।