খুঁজে ফিরি
- বেঞ্জিন বেঞ্জয়েট
খুঁজে ফিরি প্রতিদিন প্রহরে প্রহর প্রতি নিয়ত ,
খুঁজে ফিরি সেই অবধি আদ্য প্রান্ত নিয়মিত ।
শুধু খুঁজেই ফিরি ... পাইনি দেখা তার ...,
কেউ রাখেনি এই হতভাগার সামান্য আবদার ।
কেউ কথা দেয়নি থাকবে যে নাড়ীর বন্ধনে ,
শুধু খুঁজে ফিরি কালে অকালে নারীর অন্বেষণে ।
আজ খুব ভাবি , নারী ...... তোমার অনেক দাম ,
খুঁজে ফিরে মেলাতে পারিনি, ঝরেছে শুধু ঘাম ।
ঝরেছে ব্যর্থ যুগল আঁখি বেদনার ভারে ,
মনঃযন্ত্রণা মন মন্দিরে কেবা তাহা বুঝতে পারে ।
এভাবেই খুঁজে খুঁজে হয়তো চলে যাবো অচিনপুরে ,
সেদিন জীবনের সব আশা চাওয়া যাবে যে ফুরে ।
স্বার্থের দুনিয়ায় কেউ রাখে না কারো যে খবর ,
কার কত আশা হৃদয় গহীনে মরে বাঁচে অতঃপর ...
চলেই যায় অবশেষে ...
না ফেরার দেশে , আশা জেগে রয় স্মৃতির বেশে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।