রাজনীতির খেলা
- বেঞ্জিন বেঞ্জয়েট
কতকাল দেখে যাবো রাজনীতির খেলা ... ?
খেলিতে খেলিতে শুধু ডুবায়ে ফেলে বেলা ।
বুকে নেই কারো তরে কারো কোন প্রীতি ,
মরা লাশ নিয়েও চলে রাজপথে রাজনীতি ।
দেশের হাল'টাকে তারা বারো বেজে ফেলে ...,
রাজনীতি করে চলে সবাই হেসে খেলে ।
রাজপথ সদা থাকে নোংরা কাদায় মাখা ,
মুখের বচন থাকে সদায় আঁকা বাঁকা ।
মুখে বলে এক কথা অন্তরেতে বিপরীত ,
শকুনের মতো তারা খুবলে খায় খুব ত্বরিত ।
শিয়ালের মতো তারা চেয়ে রয় লালচোখে ,
সুযোগ পাইলে তারা টেনে নেয় দন্তে নখে ।
ভাগাভাগি হয়েছে শিয়াল শকুনের দল ,
রাত দিন করে চলে শুধুই কোলাহল ।
শুষে খেতে চেটে খেতে, খেতে চিবিয়ে ,
জননীর আলো-জীবন দেয় যে নিভিয়ে ।
সাজাতে জননীরে হায় নেই কোন ছেলে ,
জননী মরিতে তাই নিজেই দেয় বুক মেলে ।
বেঁচে থাকা জননীর দুর্বিষহ লাগে চোখে ,
মন তার মরে গেছে রক্তটা দেখে দেখে ।
সুখে বাঁচতে চাওয়া যেন তার অপরাধ ...,
তিলে তিলে মরে গেছে বেঁচে থাকার সাধ ।
অকালে শুকে গেছে তার যৌবন মধুপ ,
অকালে নামিছে তার আঁধার মৃত্যুকূপ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।