তোমার কাছে-
- মোমেন চৌধুরী

তোমার মনে গাঁথি আমার মন,
তোমার চোখে ভাসুক আমার জীবন।
এই কাঁদা মাটির ঘর যেন
তোমার স্মৃতিতে গড়া এক জ্বলন্ত প্রহর।

রাতবিরাতে জেগে থাকা জ্বর,
তোমার নামে ডাকে প্রতিটি ভোর।
এক জীবনে কি পায় কেউ আর
নদীর মতো এমন গভীর জোয়ার?

এক নজরে যদি দেখতে পেতাম,
তোমার মুখে লেখা অসীম কথামালা।
তোমার কাছে যাওয়া কি আমার সাজে,
অধম এক প্রাণ, যাকে দুঃখই ভালো বাসে?

তবু মনে হয়, যদি ছুঁতে পারতাম,
তোমার দুনিয়ায় কিছুটা স্থান পেতাম।
তোমার জীবন সাজানো সুখে ভরা,
আমি দোয়ায় তোমার নাম লিখি ধরা।

তবুও, গভীর কোথাও, এক পিছুটান,
তোমার দিকে যেতে চায় এই প্রাণ।
তোমার কাছে যেতে মন চায়,
হৃদয়ের সব দরজা খুলে যায়।

তোমার কাছে যেতে খুব মনে চায়,
এই জীবনের গভীরে, তোমার ছায়ায়।


১৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।