অচেনা অনুভূতি-
- মোমেন চৌধুরী
হঠাৎ থেমে যাওয়া এক ফোঁটা হাসি,
মনে হয় যেন আত্মা কোথাও ফাঁসি।
নিজেকে দেখি, এক বর্ণহীন ছায়া,
মনে হয় আমি নেই, শুধু শূন্যই মায়া।
কণ্ঠস্বর বাঁধা পড়ে এক অদৃশ্য জালে,
অচেনা হয়ে যাই নিজস্বতায় ঢালে।
জাগে স্মৃতিরা, মৃত অনুভবের ঝড়,
যারা ছিল নিকটে, আজ তারা শুধুই পর।
বিলাপের সুরে ভরে যায় চারপাশ,
শব্দেরা মিলে গড়ে তোলছে নিরাশ।
অর্থের ভেতর অনর্থের বাসা,
তবু কেন জানি, হাসি ফোটে আশা।
পাগলের মতো সেই হাসি যখন উঠে,
জীবনের মানে নতুন ভাবে পুড়ে।
হয়তো এ হাসি এক নীরব যুদ্ধ,
অচেনা আমিকে চেনার মধুর পদ্ধতি।
১৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।