বিরহের জ্বলন
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইলো না আমারে কেউ ...
যে প্রাণ আজ প্রেমে বিভোর আকুল
সে প্রাণে বহে বেদনার ঢেউ ।


আমি হাজার ক্রোশ পথ মাড়িয়া
প্রেমের দুয়ার পাইনা খুঁজি ,
যতবার চাহি ততবার যায় হারিয়া
প্রেমের দুয়ার বন্ধ বুঝি ।

আমার আকুল আর্তে আরশ কাঁপে
প্রিয়ার মন কাঁপে না ...,
প্রেমের নামে হারাই কোন পাপে ?
সে পথ কেউ মাপে না ।

যাহারে আমি ভালোবাসি অধিক
সে যে ফিরে চাহে না ,
যাহার কারণে জ্বলি ধিক ধিক
সে যে কাছে আহে না ।

হৃদয়ের কথা হৃদয়েই থাকে জমে
শুনিবার মানুষ যে নাহি ,
বিরহে জ্বলে পুড়ে মরি কোন ভ্রমে
প্রেয়সীর সন্ধান চাহি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026