তুমি মানুষটা-
- মোমেন চৌধুরী

তুমি মানুষটা,
সত্যিই সুবিধার না।
নাইলে এত কোটি মুখের মাঝে,
কেন যে তোমার মুখটাই মনে আঁকা!
তোমার হাসি, তোমার চোখের চাহনি,
সবকিছু মনের ভিতর ঝড় তোলে,
কেন বলো তো?

তুমি মানুষটা,
খুব একটা ভালো না।
তাই তো এত আলো-ছায়ার মাঝে,
তোমারই ছায়া খুঁজে ফিরি বারবার।
তোমার স্মৃতির রঙে,
দিনগুলো যেন রঙিন হয়,
আর রাতগুলো স্বপ্নের মতো গভীর।
এ কেমন যাদু তোমার?

তুমি মানুষটা,
এতটা অদ্ভুত কেন?
আমার হৃদয়ের কোণে,
অদৃশ্য সুতায় বেঁধে রেখেছো।
আমি পালাতে চাই,
তবু তোমার সেই অদৃশ্য টান,
আমাকে ফিরিয়ে আনে তোমার দিকেই।

তুমি মানুষটা,
সত্যিই সুবিধার না।
আমার ভেতরটা দখল করে বসে,
তুমি হাসছো নীরবে।
আমার মন, আমার স্বপ্ন,
সবকিছু তোমার ছায়ায় ঢাকা।
তুমি মানুষটা,
বোধহয় ভালোবাসার অপর নাম।


২১-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।