প্রেমের অলৌকিকতা-
- মোমেন চৌধুরী
প্রেম কি কেবল একপাক্ষিক ব্যথা,
নাকি হৃদয়ের নিভৃত অরণ্যে পথ হারানো কথা?
প্রিয়ার আঁখির অনন্ত গভীরতায়,
তৃষ্ণার জল কি তবে ফুরায়?
তার হৃদয়ে দাঁড়ি-পাল্লা স্থির,
আমার ব্যথা কি তবে নীরব অধিকার?
তবু, সে কেন এমন বিমুখ নিষ্ঠুর?
কেমনে হৃদয়ের দাহ করে প্রশস্ত সুর?
বসন্ত আসে, ফুল ফোটে প্রাণে,
তবু সে দূর অরণ্যে থাকে গোপনে।
প্রতিটি রাত তার স্মৃতির কণায়,
জাগ্রত করে এক বেদনার প্রহরায়।
তাকে পেতে চেয়েছি মেঘের মতো,
ঝরেছি অশ্রু হয়ে অরুণ আলোক।
চিত্ত ভ্রমর হতে চেয়েছে বারবার,
তার সুবাসে হারাতে নিজে আবার।
প্রেম যে অবিনশ্বর, চিরন্তন শিখা,
প্রিয়ার অন্তরে আমি শুধু এক বিন্দু নীড় খুঁজে দেখা।
২২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।