কবিতা -৩৭
- মোমেন চৌধুরী

আমার প্রতিটি লেখার মাঝে ছিল তোমারই ছায়া,
অক্ষরগুলোর গভীরে লুকানো এক মুগ্ধ মায়া।
তুমি যদি পড়তে, জানিতে পারতে নির্জনে,
প্রতিটি পৃষ্ঠার শব্দে লিখেছি তোমার নাম গোপনে।

কবিতার ছন্দে ছিল হৃদয়ের ব্যথা,
তোমাকে না পাওয়ার যন্ত্রণা-গাথা।
প্রত্যেক বাক্যের অন্তরালে ছিল যে ক্রন্দন,
তোমার অভাবেই নীরবে বয়ে গেছে এই জীবন।

তুমি যদি কখনো একবার চোখ রাখিতে,
প্রতিটি অক্ষর তোমার জন্য কাঁদিত।
তবু, অপ্রকাশিত রয়ে গেলো সে ব্যথার ভাষা,
কারণ, এই বই ছিল আমার একাকী ভালোবাসা।


২২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।