মুখোশ-
- মোমেন চৌধুরী
মনে আছে তোমার,
তুমি বলেছিলে,
পুরুষের অভিনয় মহা ভয়ংকর।
হ্যাঁ, তৎখণাতেই তুমি সত্য বলিয়াছ,
কারণ পুরুষেরা মানবজাতির মতো থাকে না।
এরা কখনো নিজেদের কথা ভাবিতে শিখে না।
জন্মের পর, কানে কানে শোনা হয়,
তুমি পুরুষ, তোমাকেই সংসারের দায়িত্ব নিতে হবে।
খাবার, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা—
এ সকলের দায়িত্ব তোমার উপর।
তোমার হাসিতে, তোমার সংগ্রামে,
একটিই লক্ষ্য—পরিবারের মুখে হাসি ফোটানো।
প্রথম অংশ -০১
২২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।