একলা -৪
- মোমেন চৌধুরী
ওদের বন্ধুত্বের মায়ায় ভাসবে না তুমি,
উপেক্ষা করো ওদের মধুর কথার জাল।
আমি দেখেছি সেই হারামিদের,
যারা নিজের খাওয়া পাত্রে বমি করেছে,
বিশ্বাসঘাতকতার ছুরি চালিয়েছে আড়াল থেকে।
তারা প্রয়োজন হলে তোমায় প্রিয়জন বলে কাছে টানবে,
কফি হাউজে বসিয়ে মিষ্টি কথায় মাতাবে।
তবে প্রয়োজন ফুরালেই,
তোমার পিছনে সজোরে লাথি মেরে দূরে সরিয়ে দেবে।
২৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।