চিরসবুজের বিভাজন-
- মোমেন চৌধুরী

চিরসবুজ আর পাতা ঝরা গাছের দ্বন্দ্ব,
বহুকাল ধরে তপ্ত হয়ে ওঠা এই বন্ধ।
পৃথিবীর বুকে রইল আলাদা দুই দল,
ভিন্ন বিশ্বাসে আঁকা শিকড়ের অতল।

চিরসবুজদের চাঁদ আজ ঈশ্বর রূপী,
পর্ণমোচীদের তারায় সেজেছে আশ্রয় গোপী।
একই স্রোতের নদী, তবু গন্তব্য আলাদা,
ধর্মের নামেই যেন রচিত দ্বন্দ্বের মালা।

পুরোনো বটগাছ বলেছিল সবার পিতা এক,
তবু কেমন করে দ্বন্দ্বে জন্ম নিলো ফাঁপা শেকড়ের টেক?
বিদ্বেষের আগুনে পুড়ে যায় পাতার জীবন,
বিবেকের চূড়ায় থেকেও নিভে যায় চিরনবীন।

সবুজ পাতা যারা, রয়ে গেলো মর্মে আঁকা,
ঝরা পাতারা পড়ে গেলো, হল শুধু ফাঁকা।
একই বৃক্ষের শাখা, তবু এতো দ্বিধা কেন?
মানুষ যদি মানুষ হয়, তবে এ দ্বন্দ্ব মেটাবেনা কেন?

চিরহরিৎ বনানী আর ঝরাপাতার কলহ,
মনে করায়—মানব মনেই তো আছে বিভ্রহ।
পৃথিবীর বুকে ভালোবাসা ফিরবে কবে?
যেদিন মানুষ মানুষ হবে, সেদিন দ্বন্দ্ব যাবে।


২৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।