তোমার ছায়ায় লুকোচুরি-২
- মোমেন চৌধুরী

বাদলা এ দিনেও তোমাকেই মনে পড়ে,
যে ছিল একদিন হৃদয়ের গভীরে।
রঙধনুর রঙে রাঙিয়েছিলে যে মন,
কখন যে হারালে, বুঝি না সেই কারণ।
কাকে করেছো আপন,
এ মন ভুলে কেমনে সেও বেদন।

আকাশের তারা গুনতাম আমরা দু’জনে,
রাতভর গল্প হতো আলোর আড়ালে।
জোনাকিরা পাহারা দিত নিঃশব্দ রাতে,
ডাহুকের সুরে হারাতাম সুখের ভুবনে।
মেঠোপথে রাখালের বাঁশি বাজত সুমধুর,
তোমার কণ্ঠে শোনা যেত ভালোবাসার সুর।

আজ একা জানালায় বসে চেয়ে থাকি,
মেঘে ঢাকা আকাশ যেন আর ডাকেই না।
সবুজের সোঁদা গন্ধেও পাই বিষাদের ছোঁয়া,
তোমার স্মৃতি ঝরে যেন বারিধারার মতো।

বিরহিণী মন নিয়ে মরুতে খুঁজে সুখ,
তোমার ছোঁয়ায় ফিরত যদি জীবনের রঙ।
বাদলা দিনে আজ শুধুই স্মৃতির ছবি আঁকা,
তোমার কাছে ফেরার আশা যেন চিরমলিন ঢাকা।


২৪-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।