দুঃখ কুমার
- কেয়ন ইমরান
সবকিছু দৃশ্যপট হয় না
নিরব নিভৃতিতে সয় যাতনা।
সংজ্ঞাহীন কষ্ট মানব সমাজে
কেউ উন্নত, কেউ বাজে।
তিক্ত অসহায় দরিদ্র জীবন,
বালুর বিছানায় করে শয়ন।
বদন ঈক্ষণে করে বিবেচনা,
কেউ পায় নিত্য অর্চনা।
বড়ই কৃপণা এই ধরা,
জীবন যেন মরু সাহারা।
মন চাপা কষ্ট আমার,
সিক্ত হয় নয়নের ধার।
আঘাতের নেই কোন বিরাম,
বঞ্চনা দেয় আমার দাম।
সমাজে আমি হই মূল্যহীন-
ভালোবাসে সবাই জানি ক্ষীণ।
সাফল্যে আমি অপূর্ণ ব্যক্তি
সকলেই করে আমায় কটূক্তি।
আমি লাঞ্চনায়-অবহেলায় পূর্ণ,
আদর-ভালোবাসা অতিব শূণ্য।
আমার দুয়ারে কড়া নাড়ে
দুঃখ-কষ্ট-যাতনার বীরে।
আমি নাকি দুঃখ কুমার!
দুঃখের নায়ে জন্ম আমার।
বাবা ছয়ে মা সাতাশে,
এমন লেখা মম ভাগ্যাকাশে।
দুঃখ আমার আজন্ম সহচর!
এটা যেন বিধাতার বর।
আমি চাইলেও পারি না
এড়িয়ে যেতে দুঃখ-যাতনা।
দুঃখ যে আমার রাজ্য!
প্রজাকে দেয় না সাহায্য।
কারণ, এখানে প্রজা-ই নেই।
আমি প্রজা, রাজকুমার এখানেই।
২৪-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।