এলো বৈশাখ -
- মোমেন চৌধুরী

আবার এলো বৈশাখ, হৃদয় ভরলো আলোয়,
শিমুল-পলাশে ঝরে আগুন রঙের ঢালোয়।
প্রকৃতির প্রাণে বাজে নবীন গানের সুর,
চৈত্রের শেষে আসে বৈশাখের নতুন নূর।

বটের ছায়ায় জমে বৈশাখী মেলা,
জীবনের গল্প বুনে রঙের খেলা।
লালপেড়ে শাড়ি, কপালে টিপ সজ্জিত,
খোপায় কৃষ্ণচূড়া, হৃদয় সুরভিত।
ছেলেরা পরে পাঞ্জাবি সাদা,
হাসিতে খোলে প্রাণের কপাট বাঁধা।

পান্তা-ইলিশের ঘ্রাণে ভরেছে আকাশ,
আনন্দের স্রোতে ভেসে গেছে বিশ্বাস।
গ্রাম বাংলার বুকে কৃষকের গান,
ধূপছায়া বিকেলে মেটায় প্রাণের টান।
রাখালের বাঁশিতে শোনা যায় সুর,
মাটির গভীর থেকে জাগে প্রেমের ঘ্রাণপুর।

বৈশাখ আসে ভেদাভেদের বাঁধন ভাঙতে,
সবার মাঝে মিলনমেলা এক সুরে গাঁথতে।
হিন্দু, মুসলিম, বোদ্ধ, খ্রিস্টান,
এখানে নেই দূরত্ব, নেই কোনো মান-অভিমান।
সবাই এক, সবাই আপন,
মানবতার স্রোতে ভাসে বাঙলার চির দিগন্ত।

রবির তেজে ফুটে উঠুক জীবনের দাহ,
তবু মনে জাগে শান্তির পরশ নাহ।
মাঠে সোনার ধানে কৃষকের হাসি,
নদীর জলে বাজে সুখের আশি।

আবার এলো বৈশাখ, হৃদয় ভরলো আলোয়,
প্রকৃতির প্রাণে বাজুক নবজীবনের ঢালোয়।


২৪-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।