অসত্যের আগুনে পুড়ে
- মোমেন চৌধুরী

অসত্যের আগুন জ্বলে,
পুড়ছে বিশ্ব, বঞ্চিত চিত্ত।
নীতি আজ নিঃশেষ প্রান্তে,
বিবেক যেন স্তব্ধ স্রোত।

মানবতার রক্ত ঝরে,
শোষণের খোলসে ঢাকা।
যেখানে ন্যায় নেই কোনো,
অন্যায়ের ছায়া থাকে।

চোখ খুলে দেখো ভ্রাতা,
পৃথিবী কেন অন্ধকারে।
ধর্ষণ, ব্যাভিচার, কু-অভ্যাস,
বইছে বিষধারার স্রোতে।

দেখা করো নিজের মাঝে,
জাগাও অন্তরের আলো।
বিনাশ করো পাপের দংশন,
মানবতায় ফেরাও কালো।

তুমি আমি মিলে যদি,
মানুষ হই একাত্মতায়।
প্রশ্ন জাগবে হৃদয় জুড়ে,
কেন এমন মানবহীনতায়?

তাই দিচ্ছি আজ সতর্ক বার্তা,
এ পৃথিবী ফেরাও ভালো।
ধিক্কার তাদের, যারা হারালো
মানুষের মুখোশের আলো।


২৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।