করোনা-২০১৯
- মোমেন চৌধুরী

নীরব গ্রহ, থেমে গেছে শহর,
প্রকৃতির বুকে বাজে এক সুর।
দূষিত বায়ু স্নিগ্ধ হয়েছে,
নীরবতায় মিশে গেছে দূরের পুর।

যানবাহন থেমে গেছে, কারখানা বন্ধ,
মানুষ ঘরে, প্রকৃতি তবু আনন্দ।
শিশিরের কণা, বৃষ্টির গান,
পরিবেশে মিশেছে শান্তির আহ্বান।

পশু-পাখি হাসে মুক্ত আকাশে,
মানুষ শিখছে সব নতুন ভাষায়।
হিংসা কমেছে, স্বার্থপরতা ভুলে,
করোনা যেন দিলো মানবতার দোলা।

একদিন এ রাতও কেটে যাবে,
সূর্য উঠবে নতুন আলোয়।
আমরা শিখব প্রকৃতির ভাষা,
জীবন পাবে নতুন আশা।

ভাঙার মাঝে তৈরি হবে গাঁথা,
মানবতা হবে দৃঢ় একাথা।
সৃষ্টিকর্তার এই মহামহিম খেলা,
নতুন পৃথিবী সাজাবে নতুন বেলা।

তাই বলি, ভয় করো না মন,
এ আঁধার শেষে আসবে জোছনের রঙ।
জেগে থাকুক মানবতার আলো,
করোনার পাঠ হোক চিরস্থায়ী কালো।


২৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০১-২০২৫ ০৬:০৪ মিঃ

সুন্দর ভাবনা অনুভূতি প্রকাশ
মুগ্ধতা একরাশ I

মোহাম্মদ মোমেন (চৌধুরী)
২৭-০১-২০২৫ ০৬:৫২ মিঃ

ধন্যবাদ ভাই ????