এডিস মশার বিষ
- মোমেন চৌধুরী

এডিস মশা ক্ষুদ্র প্রাণী,
তাহার সঙ্গে বিষের বাণী।
ডেঙ্গু নামে মরণ ব্যাধি,
সতর্ক না হলে বাড়ে আধি।

যত্রতত্র জমে যে জল,
এডিস মশার উৎপত্তি স্থল।
ফুলের টব বা ভাঙা পাত্র,
সেখানে মশার বাসা গড়ে।

ছাদের কার্ণিস, খোলা স্থান,
সর্বত্র তাহার আশ্রয় যান।
বৃষ্টি হলে করো হুঁশিয়ার,
পানি জমা করো পরিষ্কার।

মশা বিনাশে জাগো সকলে,
পরিবেশে হাসি ফুটুক ফলে।
ডোবা-নালা করো পরিস্কার,
সচেতনতা থাকুক সবার।

সরকার ও জনগণের উদ্যোগ,
মশার দংশন হবে নির্লোভ।
তাই বলি আজ, করো সেই কাজ,
সতর্ক হলে মিলিবে নিরাপদ সাজ।


২৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।