নীল শাড়ির
- মোমেন চৌধুরী

একটা মেয়েকে সুন্দরী হতে লাগে না বেশি,
নীল শাড়ি তার শরীরে যেন রূপের কাব্য লিখে।
খোলা চুলে হাওয়ার খেলা,
মনে হয় যেন বসন্তের মেলা।

কপালে ছোট্ট এক নীল টিপ,
তাকে দেখে থমকে যায় হৃদয়ের রিদম।
চোখে কাজলের কালো রহস্য,
তাকিয়ে থাকলে হারায় নিজস্ব সত্ত্ব।

ঠোঁটে লাল লিপস্টিকের মৃদু ছোঁয়া,
মনে করায় সূর্যাস্তের রক্তিম মায়া।
হাতে রঙিন কাঁচের চুড়ির বাজনা,
শ্রুতিমধুর তালে হারায় যন্ত্রণা।

পায়ে একজোড়া নূপুরের ঝংকার,
প্রেমের নদী বয়ে চলে অন্তহীন পার।
তাকে দেখলে যেন সময় থমকে যায়,
প্রকৃতিও তখন সৌন্দর্যে হার মানায়।

এটাই তো মেয়ে, এটাই তার রূপ,
স্নিগ্ধ, মায়াবী—সে চির অনুপম সূর্যতাপ।
নীল শাড়িতে সে এক আকাশের ছবি,
চোখে কাজল আর পায়ে প্রেমের গাথা লেখা কবি।


২৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।