তোমার নাম ধরে ডাকবে?
- মোমেন চৌধুরী

আজ, আমি সেই আকাশটাই তোমার হাতে তুলে দিতে এসেছি,
যেন তোমার মন খারাপের দিনগুলোতে নীলটুকু হয়ে থাকি।
তুমি যদি পাখির ডানায় ভর করে উড়ে যেতে চাও,
তাহলে আমার আকাশে তোমার ঠিকানা হবে,
যেখানে সন্ধ্যার তারা তোমার নাম ধরে ডাকবে।


২৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।