তুমি কি মনে রেখেছো?
- মোমেন চৌধুরী
তুমি কি মনে রেখেছো,
একদিন বৃষ্টি ভেজা পথ দিয়ে হেঁটে যেতে যেতে
আমাদের খুনসুটিতে ভিজে গিয়েছিল আকাশ?
কদম ফুলের কথা বলেছিলে সেদিন,
আর আমি চুপ করে হাসি দিয়েছিলাম।
তোমার অভিমানী চোখে সেদিনের গল্প লেখা ছিল,
আর আমি সেই গল্পের পাতায় হারিয়ে গিয়েছিলাম।
২৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।