কবিতা-৩৮
- মোমেন চৌধুরী

শ্মশানে জ্বলছে চিতা,
কালো ধোঁয়া উঠছে আকাশে—
একটি ভালোবাসা ভস্ম হলো,
একটি প্রতিজ্ঞা হারিয়ে গেলো ছাইয়ে।

সে মেয়েটি, যে দিনরাত নিঃস্বার্থে
একটি প্রাণ ধরে রেখেছিল হাতে,
আজ সে নিজেই নিথর, নিঃশেষ—
এক অলুক্ষণে প্রহসনের শিকার!

আর প্রেমিকা?
সে আজো আয়নার সামনে দাঁড়িয়ে,
ঠোঁটে রঙ মেখে, চোখে কাজল টেনে—
একটু সুখ খুঁজছে সাজের মোহে।
সে জানেও না, একটা হৃদয় পুড়ে ছাই হলো
তার নিষ্ঠুর ভালোবাসার আগুনে।

যদি প্রতিশোধ নামে কিছু থাকত,
তবে চিতা জ্বলত অন্য কোথাও,
তবে আগুন ধরত সে আত্মায়—
যে ভালোবাসা নামের অভিনয় করেছিল!


২৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।