প্রিয় হুজুর এবং আমি -৬ষ্ঠ অংশ
- মোমেন চৌধুরী

রাতে বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে পড়েছে। মনটা কেমন জানি শান্ত লাগছে। কিন্তু এই শান্তিটা যদি স্থায়ী না হয়? যদি আবার আগের মতো হয়ে যাই?

ভাবতে ভাবতে মনে পড়ল, আমাদের হৃদয় তো সবসময় একই রকম থাকে না। কখনো আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, কখনো আবার দুনিয়ার মোহে হারিয়ে যায়। তাই এই অনুভূতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকেই সচেতন থাকতে হবে। আমাকেই প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে— "আমি কি আজ আমার রবের প্রিয় কাজ করেছি?"

আমি পাশে রাখা মোবাইলটা হাতে নিলাম। ইন্টারনেটে সার্চ দিলাম— "একজন প্রকৃত মুমিনের গুণাবলি কী?"

কিছু হাদিস আর কুরআনের আয়াত চোখে পড়ল—

"নিশ্চয়ই সফলকাম তারা, যারা ঈমান এনেছে এবং যারা নামাজে বিনয়ী" (সুরা আল-মুমিনুন, ১-২)।
"মুমিনেরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল, দয়ালু ও ভ্রাতৃত্বসুলভ" (সহিহ বুখারি)।
"সবচেয়ে ভালো মানুষ সে, যার চরিত্র সবচেয়ে উত্তম" (তিরমিজি)।

এই কথাগুলো পড়ে মনে হলো, নামাজ পড়াই শুধু মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়। আমাকে আরও পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। আমার চরিত্র ভালো হতে হবে, অন্যদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে হবে।

নিজেকে আরও গভীরভাবে প্রশ্ন করলাম—
"আমি কি সত্যিই একজন ভালো মানুষ? আমি কি কারও মনে কষ্ট দিয়েছি? আমি কি সবসময় সত্য বলেছি?"

হয়তো সবসময় পারিনি। কিন্তু আমি তো বদলাতে চাই, তাই না?

আমি গভীর শ্বাস নিলাম। কাল থেকে শুধু নামাজ নিয়মিত পড়লেই হবে না, বরং প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করার চেষ্টা করবো।

আজ রাতের প্রতিজ্ঞা—
"আমি শুধু নামেই মোমেন নই, আমি হতে চাই প্রকৃত মুমিন!"

চোখ বন্ধ করলাম। মনে হলো, আল্লাহ আমার এই প্রতিজ্ঞার সাক্ষী হয়ে গেলেন


০৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।