অভিশপ্ত তিল-
- মোমেন চৌধুরী

অভিশাপ দিলাম,
কখনোই সুখী হইতে পারিবে না তুমি।
তোমার গুটিকয়েক গোপন তিল
যে কেহ সস্নেহে স্পর্শ করিতে আসিবে,
তুমি আঁতকে উঠিবে—
কারণ তাহার স্নিগ্ধ আঙুলে আমি থাকিবো,
তোমার প্রতিটি তিলে আমার ভালোবাসার দগদগে ক্ষত!
তুমি সুখী হইতে পারিবে না!


০৮-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।