নারীর ক্রন্দন
- মোমেন চৌধুরী
নিশীথ রাতে নেমে আসে আঁধার,
নগর গলিতে বিরাজে হাহাকার।
নির্বাক চিৎকার মিলায়ে যায়,
মানবতার মৃতদেহ পড়ে রয়।
ব্রায়ের বন্ধন ছিঁড়ে টানে পাষাণ,
নারীর দেহে জাগে ভয় ও কম্পন।
নিরন্ন নয়নে গড়িয়ে পড়ে বারি,
স্বপ্ন তার ভাঙে, মরে বাঁচিবার ভারী।
কাহার হাতে আছে ন্যায়ের শাসন?
পাপ ঢাকিয়া রাখে সমাজের বিধান।
ক্রন্দন করে কন্যা, থরথর কাঁপে ধরা,
তবু নীরব থাকে সভ্যতার ধারা।
কিন্তু আসিবে একদিন সে ভোর,
যবে নারীর অধিকার হইবে অটল।
ভয় হইবে না, থাকিবে না শঙ্কা,
প্রতিটি নয়নে জ্বলিবে প্রতিশোধের অগ্নিশিখা!
১০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।