প্রিয় হুজুর এবং আমি -১০ম অংশ
- মোমেন চৌধুরী
হুজুরের কাছ থেকে ফিরে আসার পর থেকেই আমার মনে এক ধরনের প্রশান্তি কাজ করছিল। তবে একই সঙ্গে একটা অদ্ভুত প্রশ্নও মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল— "আমি কি সত্যিই বদলাতে পারবো?"
আমার নফস আমাকে কতবার পিছিয়ে দিয়েছে! কতবার মনে হয়েছে— আজ না, কাল পরিবর্তন হবো। কিন্তু কাল তো আর আসে না!
রাতে শুয়ে ভাবছিলাম, আমি কি শুধু কথা বলছি, নাকি সত্যিই নিজেকে বদলানোর পথে হাঁটছি?
পরীক্ষা নেমে এলো,,
পরদিন সকালেই আমার ধৈর্যের পরীক্ষা নেমে এলো। ছোট ভাইটা আমার কলম নিয়ে খেলছিল। বারবার বারণ করছিলাম, কিন্তু সে শুনছিল না। একসময় সে কলমটা ফেলে দিল, আর সেটি ভেঙে গেল!
রাগে আমার পুরো শরীর কেঁপে উঠল। চিৎকার করতে যাব, ঠিক তখনই মনে পড়ল— "প্রকৃত মুমিন রাগ দমন করতে জানে।"
আমি এক গভীর শ্বাস নিলাম। মুখে কিছু না বলে উঠে পড়লাম।
ভাইটা ভয় পেয়ে গেল, বলল, "ভাইয়া, আমি ইচ্ছে করে ভাঙিনি, সত্যি!"
আমি একটু হাসলাম, মাথায় হাত রেখে বললাম, "কোনো সমস্যা নেই, এটা তো একটা কলম মাত্র।"
১০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।