তোমাকে চাই
- মোমেন চৌধুরী

নিঃশব্দে চাঁদ এসে চুপি চুপি বলে যায়,
যে ভালোবাসা জন্মেছিলো, সেই প্রেমের কাহিনী
এখনো আমার হৃদয়ে ঘুরে বেড়ায়,
মৃত্যুর পরেও যেন তা মরে না।
তবে সে ভালোবাসা,
যে স্বপ্নে ভাসতো
আর চোখে ছিল শুধুই তুমি,
আজ সে দুঃস্বপ্ন হয়ে বিদায় নিলো।

এখনো মাঝে মাঝে
মনে পড়ে তোমার হাসি,
যেদিন বলেছিলে,
‘তোমাকে চাই’।


১০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।