প্রেম নিবেদন
- কেয়ন ইমরান
খালি কাগজ দিলাম তোমায়
ভরিয়ে সেটা দিও, ও সখী দিও।
মনে যদি মায়া লাগে
মোর ভালোবাসা তবে নিও, ও সখী নিও।
গগন যেমন ছুটে গিয়ে
ঐ সাগর প্রান্তে মিশে,
থাকব তেমনি তব তনুতে
নয় যে সে কথা মিছে।
শিশির যেমনি ধানের শীষে
মুক্তার আলো ছড়ায়,
তেমনি আলোকিত করিব আমি
তোমাকে দু'হাতে জড়ায়।
চন্দ্র, তাঁরা হার মেনে যায়
তোমার রুপকে দেখে,
পরীর দেশ থেকে এসেছ তব
পাখা দু'টি যেন রেখে।
মনে যেন হয় বেহেস্তের হুর
অনন্ত যৌবনা নারী,
সুনীল নয়নে ঝরছে তোমার
অমৃত প্রেম-বারি।
তুমি যেন মোর প্রেম কাননের
পুষ্প শোভিত কলি,
বিধাতা তোমায় এঁকেছেন
না জানি দিয়ে কোন রং তুলি।
যেমন থাকে একই বৃন্তে
দুটি ফুল ধরিয়া,
তেমনি থাকিতে পারি যেন
মোরা ধরার বুক জুড়িয়া।
তোমার কাছেতে শেষ নিবেদন
করছি যে তাই আমি,
মোদের মিলন হয় যেন গো
দিবস ও যামি।
১৪-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।