কবি আল মাহমুদ
- কেয়ন ইমরান
"সোনালি কাবিন" দিয়ে
"কালের কলস" নিয়ে
"বখতিয়ারের ঘোড়ার" পিঠে চড়ে
কোথায় হারিয়ে গেলে কবি?
বিষন্ন এ মনে শুধু তোমার ছবি আঁকি।
খুঁজি "লোকলোকান্তরে",
ভগ্নস্তূপের দেওয়ালে,
এ সবুজ বাংলার মাঠে,
"খড়ের গম্বুজ"-এর পাশে আছো কি?
চলছে "অদৃষ্টবাদীদের রান্নাবান্না",
"মায়াবী পর্দা দুলে ওঠো"
আমার কবি আসবে,
"পাখির কাছে ফুলের কাছে" নিয়ে
"আরব্য রজনীর রাজহাঁস"
কিন্তু এ কী!
কবির মন বিষন্ন
দেখে "পানকৌড়ির রক্ত",
দু'চোখ জলে সিক্ত।
ভাষাহীন নিরব হয়ে র'ল।
দেখে, "বিচূর্ণ আয়নায় কবির মুখ"।
সৃষ্টি হল "নদীর ভেতরের নদী",
মোদ্দাকথা জীবনটাই বাকি।
আজ "গন্ধ বণিক" এসেছে,
"ময়ূরীর মুখ" দেখতে।
মৃত্যুর "সৌরভের কাছে পরাজিত" কবি,
তবে মানবের হৃদয়ে অমলিন।
বাংলার জনতার কবি আল মাহমুদ।
১৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।