হারিয়ে যাওয়া মানুষ
- মোমেন চৌধুরী
খোঁজবে তুমিও, হঠাৎ হারিয়ে যাওয়া
পুরনো সেই মানুষটিকে,
যে কখনো নিঃশব্দে তোমার পাশে ছিল,
স্বপ্নের ছায়ায় বাঁচতে শিখিয়েছিল।
একদিন রাতের তারাগুলো জ্বলবে কম,
স্মৃতির প্রদীপ নিভে আসবে,
তখনই বুঝবে, সে হারায়নি—
তুমি-ই তাকে ভুলে ছিলে।
বাতাসে ভেসে আসবে তার শ্বাস,
অভিমানের সুর গেঁথে যাবে মনেতে,
চোখের কোণে জমে থাকা জল
জিজ্ঞেস করবে তার সন্ধানে।
সময় একদিন ফিরিয়ে দেবে
সব ছুঁয়ে যাওয়া মুহূর্ত,
কিন্তু ততদিনে পথের ধুলোয়
ঢেকে যাবে তার শেষ চিহ্নটুকু।
১৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।