মনকে বলা কথা
- মোমেন চৌধুরী

এখন আর মনের খোঁজ রাখি না,
সে কিসে হাসে, কিসে কাঁদে, জানি না।
মাঝে মাঝে ভাবি, মনটা কি গেল মরে?
তা না হলে কেন এত অভিমানে ভরে?

মনটা যেন আমার নয়,
শুধু কষ্টের সাগর বয়ে যায়।
দুঃখের ছায়া লেগে থাকে ওতে,
হাসির রোদও তাতে পথ হারায়।

মনরে আমি শুধাই বারবার,
"ওরে মন, কেন এমন করিস?"
কেন কষ্টের ফোঁটা হয়ে বৃষ্টি ঝরিস?
কেনই বা কালো মেঘে ঢেকে থাকিস?

আয় না, সব ব্যথা ভুলে,
একটু রোদে রঙ ছড়িয়ে দে।
আয় না, সব দুঃখ ভাসিয়ে,
একটু ভালো থাকা শিখিয়ে দে!


১৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।