আমি ছড়াই উষ্ণ নিশ্বাস
- মোমেন চৌধুরী

চাওয়ার ভেতর ফারাক কই?
একই পথের ধুলোই সই।

নিভৃত বিকেল, থমকে থাকা,
জলের ছোঁয়ায় কাঁপন ঢাকা।

আমি ছড়াই উষ্ণ নিশ্বাস,
তোমার চোখে অব্যক্ত আশ।

কত ভার তব কাঁধে তোলা?
শব্দহীন এক ব্যথা জ্বলা।

এক কাপ চা—শিরায় মেখে,
তুমি আসো জ্যোৎস্না ডেকে।

আলোর রেখায় ভাসাও প্রাণ,
কুয়াশা সরায় স্পর্শ জান!


১৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।