পুষ্পরাণী
- মোমেন চৌধুরী

তুমি পুষ্পরাণী, কুসুম-দেশ,
রঙিন শাখায় জাগে পরেশ।
গোলাপ হাসে তব আঁচলে,
সুবাস ছড়ায় পবন কলে।

মাধবীলতা চরণে লুটায়,
সুরভী মেখে হৃদয় জুটায়।
স্নেহ ছড়াইয়া তুমি বিরাজ,
বসন্তবালা, প্রেমের সাজ।

কুসুমকন্যা, শুভ্র জবা,
তব রূপে জাগে আলো রবা।
চন্দ্রমাধুরী, জোছনা ঢালে,
স্বপন হয়ে হৃদয়ে জ্বলে।

তুমি ফাল্গুন, তুমি আশা,
প্রাণের মাঝে অনুরাগ ভাষা।
ফুলের মতো কোমল হাসা,
তোমায় দেখে মন উদাসা!


১৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।